নেতৃত্বের রেকর্ড গড়ে বাংলাদেশের অপেক্ষায় রেহমাত

বুধবার বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াই দিয়েই চূড়ান্ত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠবে কোন দুই দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নেতৃত্বের পথচলা মাত্রই শুরু হলো রেহমাত শাহর। তার চেয়ে অনেক বেশি ম্যাচে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন অনেকে, তাদের মধ্যে আছে বিখ্যাত নামও। তবে শুরুতেই রেহমাত এমন এক কীর্তি গড়লেন, যা করতে পারেননি পূর্বসূরী আর কেউ। আফগানিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে জিতলেন তিনি নেতৃত্বের প্রথম পাঁচ ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে উড়িয়ে এই রেকর্ডে নিজের নাম লেখান রেহমাত। আবু ধাবিতে সোমবার ১৫৮ রানের জয় পায় আফগানরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেই দলকেই দাঁড়াতে দেয়নি আফগানরা। রেকর্ড গড়ে ও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট রেহমাত ধরে রাখতে চান এই ধারা।

“(রেকর্ড গড়ে) খুব খুশি, আমি খুব খুশি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, সবকিছুর জন্য গোটা দলকে অভিনন্দন। আমরা এভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করব।”

ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে রেহমাতের দল। এই ম্যাচে জিতলে জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ফাইনারে পৌঁছে যাবে আফগানরা। বাংলাদেশ জিতলে রান রেটের সমীকরণ আসবে।

আগের ম্যাচগুরি আবু ধাবিতে হলেও এই লড়াই হবে শারজাহতে। রেহমাত জানালেন, সেখানকার কন্ডিশন ভাবনায় রেখেই বাংলাদেশের জন্য প্রস্তুত তারা।

“আমরা এর মধ্যেই সেখানকার কন্ডিশন নিয়ে আলোচনা করেছি ও প্রস্তুতি নিয়েছি। টেস্ট ম্যাচ হোক বা ওয়ানডে কিংবা যে সংস্করণই হোক না কেন, আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে থাকি। কন্ডিমন স্পিন বোলারদের অনুকূলে থাকুক বা ফাস্ট বোলারদের, সেই অনুযায়ী প্রস্তুত হয়েই আমরা সেখানে যাব এবং আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

অনাগত বেতনের আগাম দহন: ২০২৬ নোবেলজয়ীদের তত্ত্বে পে স্কেল ও প্রত্যাশার নোঙর

যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট

পর্যটন খাতে অব্যবস্থাপনা: কাঠামোগত অবহেলায় আর কত প্রাণহানি?

ইউপি নির্বাচনের আগে সরকারি এমপিদের বরাদ্দ বিতর্কের কারণ হতে পারে

জাতীয়