সেমি-ফাইনালে গ্যাবনের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক রাতুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্বার গতিতে ছুটছে বাংলাদেশ। এবার সেমি-ফাইনালে গ্যাবনকে হারিয়েছে তারা।
আজারবাইজানের বাকুতে বৃহস্পতিবার ই-টায়ারের সেমি-ফাইনালে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। চতুর্দশ মিনিটে গোলটি করেন রাতুল।
সব মিলিয়ে এই আসরে আট ম্যাচে পঞ্চম জয় পেল বাংলাদেশ।
ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর, পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১-১ ড্র করে তারা। এরপর, বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর, ফিজির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল দল।
শেষ বত্রিশের লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, সিশেলসের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় বাংলাদেশ। শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছিল দল।
আর কোয়ার্টার-ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ
উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা
পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

