শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বনানীর নৌ বাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিশু ও কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। লন্ডন থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী এই মসজিদেই জুমার নামাজে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন। নামাজ শেষে প্রধানমন্ত্রীর বের হওয়ার সময় তিনি শিশু-কিশোরদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। শিশুরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সংস্পর্শে এসে আনন্দ প্রকাশ করে।

এক শিশুর সরল প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি তো রোজা রাখি।” শিশুদের একে একে হাত মেলান এবং কারো মাথায় হাত বুলিয়ে তাদের রোজা রাখার বিষয়টি জিজ্ঞাসা করেন। শিশু-কিশোররা সমস্বরে জানান যে তারা রোজা পালন করছে। এক শিশু প্রধানমন্ত্রীকে জানায়, আজকেটা ছাড়া সব রোজা রেখেছি, অন্যজন বলেন, আমি সবগুলো রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তাদের মাথায় হাত বুলিয়ে যথাক্রমে ‘ভেরি গুড’ ও ‘ঠিক আছে’ জানান।

প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশ তৈরি করেন। শিশুরা তার কাছাকাছি এসে হাসি-খুশিতে ভরে ওঠে। তিনি তাদের সঙ্গে হাত মেলান এবং তাদের কেমন আছেন তা জানতে চান।

পরে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান মসজিদ থেকে বের হওয়ার পর প্রধানমন্ত্রী শিশুদের কাছে বিদায় নেন এবং ‘আল্লাহ হাফেজ’ বলে তাদের প্রস্থান করেন। এই সময় শিশুরা প্রধানমন্ত্রীর কাছে তাদের জন্য দোয়া করার অনুরোধ জানায়। প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় দিয়ে নিজ গাড়ির দিকে যান।

জাতীয় শীর্ষ সংবাদ