জাতীয় ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে দুই নেতার মাজার ও কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
সাভার থেকে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্য এবং দলীয় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পুনরায় পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।


