৪৪তম বিসিএসের স্থগিত ৬ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন, বাতিল ১

৪৪তম বিসিএসের স্থগিত ৬ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন, বাতিল ১

জাতীয় ডেস্ক

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর নন-ক্যাডার পদে সাময়িকভাবে স্থগিত থাকা প্রার্থীদের মধ্য থেকে ৬ জনের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র দাখিল করায় কমিশন তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে এই মনোনয়ন দেয়। অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এক প্রার্থীর ফলাফল ও মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা সবাই ১০ম গ্রেডের পদের জন্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘সহকারী শিক্ষক (ইংরেজি)’ পদে ৫ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। মনোনীত এই ৫ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো যথাক্রমে— ১১০৩৬২০০, ১১০৫১২২৭, ১১০৫২৫১৮, ১১০৩৬৬৭৭ এবং ১১০৬৮৬১২।

একই অধিদপ্তরের অধীন ‘সহকারী শিক্ষক (গণিত)’ পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ১ জন প্রার্থী। তার রেজিস্ট্রেশন নম্বর ১৮০২১৭৩৪।

এদিকে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘সহকারী শিক্ষক (গণিত)’ পদের ১১০৩৭১৯৯ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ফলাফল ও মনোনয়ন বাতিল করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী বিষয়ের প্রমাণস্বরূপ সনদ বা কাগজপত্র কমিশনে দাখিল করতে ব্যর্থ হন।

এর ফলে নিয়োগ বিধি এবং বিগত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির নন-ক্যাডার পদে মনোনয়নের শর্তাবলীর ক্রমিক ২ অনুযায়ী ওই প্রার্থীর ফলাফল ও মনোনয়ন বাতিল করা হয়েছে বলে পিএসসি নিশ্চিত করেছে।

জাতীয় শীর্ষ সংবাদ