বানান বিভ্রাটে ব্যাপক ভোগান্তি ♦ একই গ্রামের হরেক বানান ♦ স্থানীয় গেজেটে নেই ইংরেজি বানান ♦ ভুল সংশোধনেও হয়রানি
সাবিয়া সেজা। বয়স এক বছর চার মাস। জন্মসনদে তার ঠিকানা পশ্চিম শেলাবুনিয়া, ৮ নম্বর ওয়ার্ড, মোংলা পোর্ট পৌরসভা। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডাটাবেজে পশ্চিম শেলাবুনিয়ার অবস্থান ৯ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া পৌরসভা থেকে দেওয়া…






