নাইক্ষ্যংছড়িতে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি
অপরাধ ডেস্ক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তের নিকটবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামে এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।…






