শরীয়তপুরে আবাসিক হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ১২ মোটরসাইকেল ও কার পুড়ে ছাই, ছাদে আটকে থাকা ১৭ জন উদ্ধার
সারাদেশ ডেস্ক শরীয়তপুর শহরের ঢাকা–শরীয়তপুর সড়কে অবস্থিত একটি বহুতল আবাসিক হোটেলের নিচতলার পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সংঘটিত এই দুর্ঘটনায় পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি (কার) সম্পূর্ণ পুড়ে গেছে।…






















