বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মন্ত্রী পর্যায়ের এই আলোচনায় উভয়পক্ষই এই সহযোগিতামূলক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

