নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জামদানি শিল্প নগরী’র জামদানি পল্লিতে মসলিন জামদানি বুননে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আদি ঢাকাই মসলিনের গৌরবময় ঐতিহ্য সুনিপুণ নকশায় ফুটিয়ে তুলতে এবং এ লোকশিল্প টিকিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জামদানি শিল্প নগরী’র জামদানি পল্লিতে পাশাপাশি বসে নিবিড় মনোযোগে মসলিন জামদানি বুনছেন দুই কারিগর। ছবি: শামছুল হক রিপন
নিবিড় মনোযোগ আর নিপুণ হাতের ছোঁয়ায় সুতায় সুতায় ফুটে উঠছে শত বছরের ঐতিহ্য। ছবি: শামছুল হক রিপন
‘জামদানি শিল্প নগরী’র তাঁতে বোনা সাদা-লাল মসলিন জামদানিতে হাতে রঙিন নকশা তুলছেন কারিগররা। ছবি: শামছুল হক রিপন
রূপগঞ্জের ‘জামদানি শিল্প নগরী’র একটি কারখানায় সারি সারি তাঁতে বসে মসলিন জামদানি বুনছেন একদল কারিগর। ছবি: শামছুল হক রিপন
মসলিন জামদানির নকশা ফুটিয়ে তুলতে সাজিয়ে রাখা হয়েছে বাহারি রঙের সুতা। ছবি: শামছুল হক রিপন
নকশা শুরু সঠিক রঙের সুতা বাছাই দিয়ে। রূপগঞ্জের জামদানি পল্লিতে মসলিন জামদানি বোনার জন্য সুতা বাছাই করছেন এক কারিগর। ছবি: শামছুল হক রিপন
‘জামদানি শিল্প নগরী’র বিক্রয়কেন্দ্রে কারিগরদের হাতে বোনা লাল ও কমলা রঙের মসলিন জামদানি শাড়ি ক্রেতাকে দেখাচ্ছেন এক বিক্রেতা। ছবি: শামছুল হক রিপন
‘জামদানি শিল্প নগরী’র বিক্রয়কেন্দ্রে সোনালি-হলুদ রঙের মসলিন জামদানি শাড়ি পরখ করে দেখছেন এক ক্রেতা। ছবি: শামছুল হক রিপন
ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রয়কেন্দ্রে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কারিগরদের হাতে বোনা বাহারি রঙের মসলিন জামদানি শাড়ি। ছবি: শামছুল হক রিপন
সুই-সুতার নিপুণ বুননে ঐতিহ্যবাহী মসলিন জামদানি শাড়িতে সূক্ষ্ম নকশা ফুটিয়ে তুলছেন এক কারিগর। ছবি: শামছুল হক রিপন
মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

