প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ঢাকা: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর মগবাজার এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রদলের এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে সালেহ মো. আদনান বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মহান আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।’

তিনি আরও জানান, কর্মসূচিতে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের চেষ্টা করা হয়েছে।

আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক ও মো. রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ এবং সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও আপ্যায়নবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মারজুক সাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। দোয়া ও মোনাজাতে তারেক রহমানের সুস্থতার পাশাপাশি দেশ, জাতি এবং মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জাতীয়