বিদ্যুৎ পরিস্থিতি জ্বালানিসংকটে ধুঁকছে ৩৩% বিদ্যুৎকেন্দ্র জ্বালানি আমদানির ডলার পাওয়া যাচ্ছে না নিয়মিত। এ সংকটের জন্য অব্যবস্থাপনা ও আমদানিনির্ভর পরিকল্পনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে মোট বিদ্যুৎকেন্দ্রের প্রায় ৩৩ শতাংশই গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের অভাবে ভুগছে। এসব কেন্দ্রের ৯ হাজার মেগাওয়াটের সক্ষমতা থেকে দিনে গড়ে উৎপাদিত হচ্ছে সাড়ে ৩ হাজার মেগাওয়াট। এতে লোডশেডিং বাড়ছে। বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে জাতীয় গ্রিডে…






