অবৈধ পার্কিং ঘিরে চলছে চাঁদাবাজি যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে যানজট বেড়েছে
জাতীয়

অবৈধ পার্কিং ঘিরে চলছে চাঁদাবাজি যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে যানজট বেড়েছে

রাস্তা তুমি কার?- এমন প্রশ্নের উত্তর যদি নিউমার্কেট বেচারি সড়ক দিতে পারত, তাহলে বলত- ‘আর যাই হোক পথচারীদের নয়।’ হকারদের ঝুপড়ি, স্থায়ী দোকানের বর্ধিত অংশ, গাড়ির অবৈধ পার্কিং শুধু নিউমার্কেট সড়কে নয়; রাজধানীজুড়ে বিরাজ করছে।…

ভবন নির্মাণ নজরদারিতে থার্ড পার্টি নিয়োগের পরিকল্পনা
জাতীয়

ভবন নির্মাণ নজরদারিতে থার্ড পার্টি নিয়োগের পরিকল্পনা

রাজধানীতে গড়ে উঠা ভবনগুলো অবকাঠামোর অবস্থা নিরূপণ ও নির্মাণাধীন ভবনের কাজ তদারকিতে থার্ড পার্টি নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি নগর উন্নয়ন কমিটির এক কার্যপত্রে এসব সিদ্ধান্ত তুলে ধরা হয়।  এ সংক্রান্ত একটি কার্যবিধি/গাইডলাইন প্রণয়ন করতে…

বঙ্গবাজারের ফুটপাতেই বসল অস্থায়ী মার্কেট
জাতীয়

বঙ্গবাজারের ফুটপাতেই বসল অস্থায়ী মার্কেট

প্রতি বছর এ সময়ে জমজমাট থাকত বঙ্গবাজার। তৈরি পোশাকের অন্যতম পাইকারি ও খুচরা বাজার এটিও। কিন্তু সেই বাজারটি এখন ধ্বংসস্তূপ। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে লাগা আগুনে কমপ্লেক্সের চারটি মার্কেটের প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই…

সার্ভার সমস্যায় ট্রেনের টিকিট কিনতে ভোগান্তি
জাতীয়

সার্ভার সমস্যায় ট্রেনের টিকিট কিনতে ভোগান্তি

টিকিট প্রত্যাশীদের চাপে সার্ভারে জটিলতা দেখা দেওয়ায় ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলের টিকিট কাটতে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। রেলের অনলাইন সার্ভারে অতিরিক্ত চাপ থাকায় শনিবার (৮ এপ্রিল) ধীরগতিতে টিকিট কাটতে হচ্ছে বলে অনেক টিকিট প্রত্যাশী অভিযোগ…

বাংলাদেশের রূপান্তরে এনজিও যুগের পরিসমাপ্তি কি
অর্থ বাণিজ্য জাতীয়

বাংলাদেশের রূপান্তরে এনজিও যুগের পরিসমাপ্তি কি

এনজিও—ননগভর্নমেন্টাল অর্গানাইজেশন বা বেসরকারি উন্নয়ন সংস্থা। দেশী-বিদেশী উৎস থেকে পাওয়া তহবিল কাজে লাগিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে প্রতিষ্ঠানগুলো। স্বাধীনতার পরের কয়েক দশকে দেশের উন্নয়ন অর্থনীতিতে সংস্থাগুলো বেশ প্রভাবশালী হয়ে উঠেছিল। কিন্তু গত এক দশকে সংস্থাগুলোয় বিদেশ থেকে তহবিল আসা এক প্রকার বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে কমেছে এনজিওগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতা। টিকে থাকতে এখন বাণিজ্যিক রূপান্তরের পথ বেছে নিতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতায় এখন আর তহবিলের জোগান দিতে চাইছে না বিদেশী দাতারা। এছাড়া কভিডকালীন বিপত্তি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে বৈশ্বিক অর্থনীতির চলমান দুঃসময়ও এখানে বড় একটি ভূমিকা রেখেছে। স্বাধীনতার অনেক আগে থেকেই বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে বেশ কিছু আন্তর্জাতিক এনজিও। এগুলোর মধ্যে রেড ক্রস/রেড ক্রিসেন্ট, কেয়ার, কারিতাসের মতো বিদেশী কয়েকটি প্রতিষ্ঠান এখানে সক্রিয় পাকিস্তান আমল থেকেই। স্বাধীনতার পর বাংলাদেশে এনজিওর সংখ্যা ও কার্যক্রম বেড়ে যায়। ১৯৭০ সালের ভোলা সাইক্লোন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও সত্তরের দশকের বড় কয়েকটি দুর্যোগের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক, অবকাঠামোগত এবং মানবিক সংকটে পতিত হয় বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে এখানে কার্যক্রম শুরু করে দেশী-বিদেশী অনেক এনজিও। দাতাদের কাছ থেকে পাওয়া তহবিলে ভর করে প্রতিষ্ঠানগুলো হাতে নিয়েছিল অনেক কর্মসূচি। আশি ও নব্বইয়ের দশক এমনকি চলতি শতকের শুরুর দশকেও দেশের উন্নয়ন আলোচনার বড় একটি অংশজুড়ে ছিল এসব প্রতিষ্ঠান। নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা বেশ আলোচিত হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও বেশ প্রভাবশালী হয়ে উঠেছিলেন। ক্ষুদ্রঋণ ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তাদের তৈরি করা মডেলগুলো হয়ে উঠেছিল পণ্ডিত মহলে আলোচনার বিষয়বস্তু।বিস্তারিত