ইউক্রেন-রাশিয়া যুদ্ধ  খাদ্যপণ্যের বাড়তি দাম পুষ্টি ঘাটতি বাড়াচ্ছে
অর্থ বাণিজ্য আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ খাদ্যপণ্যের বাড়তি দাম পুষ্টি ঘাটতি বাড়াচ্ছে

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বৈশ্বিক খাদ্য, জ্বালানি ও সারের দামে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে। রাশিয়ার ওপর বিভিন্ন দেশের বাণিজ্যে নিষেধাজ্ঞা এ পরিস্থিতিকে আরো জটিল করেছে। ফলে উন্নয়নশীল দেশগুলোয় অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্যনিরাপত্তা ও দারিদ্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন এসব দেশের উন্নয়ন সহযোগীরা। এ অবস্থায় বাংলাদেশেও খাদ্যনিরাপত্তা ও পুষ্টিকর খাদ্যের সমতা নষ্টের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গ্রামীণ গৃহস্থালিগুলো খাদ্যের জন্য তাদের খরচ কমিয়ে ফেলছে। এতে বৈচিত্র্যপূর্ণ পুষ্টিকর খাদ্য জোগানের ক্ষেত্রে ভারসাম্যহীনতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) এক গবেষণায় এসব বিষয় উঠে এসেছে। ‘বাংলাদেশ: ইমপ্যাক্টস অব দি ইউক্রেন অ্যান্ড গ্লোবাল ক্রাইসিস অন পভার্টি অ্যান্ড ফুড সিকিউরিটি’ শিরোনামের ওই গবেষণায় বৈশ্বিক খাদ্য, তেল ও সারের দামের ভারসাম্যহীনতা তুলে ধরা হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে শস্য উৎপাদন, শহুরে ও গ্রামীণ পরিবারগুলোর মধ্যে পুষ্টিকর খাদ্যের সম্ভাব্য সংকটের কথা বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিকভাবে শস্য ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের শহর ও গ্রামের পরিবারগুলোর দৈনন্দিন খাদ্য জোগানে টান পড়েছে উল্লেখ করে গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে দারিদ্র্যের হার ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। মূলত খাদ্য, জ্বালানি ও সারের বৈশ্বিক দামের ভারসাম্যহীনতার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।বিস্তারিত

উজবেকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় ১৮ জন নিহত, আহত ২৪৩
আন্তর্জাতিক

উজবেকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় ১৮ জন নিহত, আহত ২৪৩

উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত প্রদেশ কারাকালপাকস্তানে বিক্ষোভ পরবর্তী সহিংসতায় ১৮ জন নিহত ও ২৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রদেশটির স্বায়ত্তশাসন হ্রাস করার পরিকল্পনা নিয়ে গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে…

সিডনিতে বন্যায় হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে
আন্তর্জাতিক

সিডনিতে বন্যায় হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে মঙ্গলবার বন্যা মারাত্মক রূপ নিয়েছে। বাড়িঘর জলমগ্ন এবং সড়ক তলিয়ে গেছে। হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। কর্মকর্তারা বলছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায়…

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুকধারীর গুলিবর্ষণে নিহত ৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুকধারীর গুলিবর্ষণে নিহত ৬

যুক্তরাষ্ট্রের শিকাগোর অভিজাত শহরতলিতে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হওয়ার পর সোমবার পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে।এ ঘটনায় দেশপ্রেমের সবচেয়ে আবেগময় স্বাধীনতা দিসসের ছুটি উদযাপন গোটা দেশজুড়ে অন্ধকারের ছায়া নেমে আসে। ইলিনয়ের হাইল্যান্ড…