রাজউকের ২৫ প্রতিষ্ঠানের ৪১ ভবন ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের বিবেচনায় খুবই ঝুঁকিপূর্ণ এসব ভবন ভাঙার অগ্রগতি নেই। এমনকি ভবনগুলো খালি করতে দেওয়া নির্দেশনারও বাস্তবায়ন হয়নি।
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘এ’ ব্লক। ভবনটির নিচতলায় বিপণিবিতান। সেখানে প্রতিদিন শত শত মানুষ আসেন। কিন্তু ভূমিকম্পের বিবেচনায় ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটি ভাঙতে বলেছে। তবে রাজউক বা…






