ফুটবল উন্মাদনায় দেশ মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

ফুটবল উন্মাদনায় দেশ মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

পরিবার পরিজন নিয়ে কেউ মধ্যরাতে হাজির। কেউ আবার খুব ভোরে ফজরের নামাজ পড়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হয়তো ভেবেছিলেন সামনের সারিতে বসে প্রিয় দল আর্জেন্টিনা, প্রিয় ফুটবলার লিওনেল মেসির খেলা দেখবেন। কিন্তু হাজির হয়েই ভিরমি খেয়েছেন! তার আগেই উপস্থিত আকাশি-সাদা জার্সি পরা হাজার হাজার দর্শক। খেলা শুরুর আগে থেকেই গানের সুরে সুর মিলিয়ে হাজার হাজার ফুটবপ্রেমী মেসি নামাঙ্কিত প্রিয় জার্সি পরে, পতাকা উড়িয়ে কোরাস গাইছেন, ‘মেসি, মেসি, মেসি…’, ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা…’। বিদেশি কোনো নাগরিক উপস্থিত হয়ে বুঝতেই পারবেন না এমন আনন্দ, উচ্ছ্বাস আর্জেন্টিনা নয়, বাংলাদেশে হচ্ছে। এমন দৃশ্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, ইসলামী, রাজশাহী, ড্যাফোডিল, নর্থসাউথ, আইইউবি বিশ্ববিদ্যালয়সহ গোটা দেশের পাড়া-মহল্লার। বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তারা খেলবে, ‘ফুটবল জাদুকর’ মেসি খেলবেন- এসব দেখতে বাংলাদেশের লাখ লাখ আর্জেন্টিনার সমর্থক বসে পড়েছেন টিভি পর্দার সামনে, বিরাট বিরাট জায়ান্ট স্ক্রিনের সামনে। সবার ভিতরে উৎসবের আমেজ, সাজসাজ রব।বিস্তারিত

খেলাধূলা শীর্ষ সংবাদ