যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

 

অবশেষে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ফ্রান্স সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রাসাদ ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটি সই হয়েছে। আমি মাত্রই ভার্সাইতে এটিতে স্বাক্ষর করলাম।” ট্রাম্পের সই করার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।”

এদিকে আজ বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) ইরানের পক্ষ থেকেও তাদের প্রেসিডেন্টের সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরের মাধ্যমে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ খসড়াটি চূড়ান্ত রূপ পেয়েছে এবং এখন এটি বাস্তবায়নের সময়। তিনি আরও স্পষ্ট করেন, এই চুক্তিটি ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে সই হয়েছে। অর্থাৎ, দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী দুটি ভিন্ন স্থানে অবস্থান করেই এতে স্বাক্ষর করেছেন।

এর আগে মধ্যস্থতাকারী দেশ সুইজারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী শুক্রবার লুসার্ন হ্রদের একটি বিলাসবহুল হোটেলে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সই হবে। তবে সেই আনুষ্ঠানিকতার এক দিন আগেই শীর্ষ দুই নেতা এতে সই করলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই চুক্তি এখন থেকেই অবিলম্বে কার্যকর হবে।

গতকাল বুধবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের এই ঐতিহাসিক চুক্তির ১৪টি দফা প্রকাশ করা হয়।

চুক্তির প্রধান ১৪টি দফা:
১। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই ইরান, যুক্তরাষ্ট্র এবং যুদ্ধে জড়িত তাদের মিত্ররা লেবাননসহ সব ফ্রন্টে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করবে। কেউ কারও বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ বা শক্তি প্রয়োগ করতে পারবে না।

২। উভয় দেশ একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করবে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ