জাতীয় ডেস্ক
আগামীকাল শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় একটানা ১৫ দিন বন্ধ থাকবে। আজ শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত ছুটির পর আগামী ৭ জুন রোববার থেকে যথারীতি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ক্লাস ও স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।


